ঝিনাইদহে দাফনের ৬১ দিন পর সোহান (১৪) নামে এক কিশোর স্কুলছাত্রর লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের ১৯ মাইল কবরস্থান থেকে সোহানের লাশ উত্তোলন করে।